উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহার ধ্বসে ৫ শিক্ষার্থী নিহত
পালস নিউজ চট্টগ্রাম : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহার ধ্বসে একটি মহিলা মাদ্রাসায় মাটি চাপা পড়ে ৫ শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া আটকে পড়েছে প্রায় ৩৫ জন শিক্ষার্থী।
বুধবার দুপুরে (৮ জুলাই) ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।
তিনি জানান, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মাদ্রাসার ভেতরে প্রায় ৩৫ জন শিশু আটকা পড়ে। স্থানীয় কমিউনিটির সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ চালিয়ে এখন পর্যন্ত সাত শিশুকে জীবিত উদ্ধার করেছেন। তবে উদ্ধার হওয়া শিশুদের মধ্যে ৩ থেকে ৪ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে, সোমবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টিজনিত পাহাড়ধসে নারী-পুরুষসহ ৮ জন নিহত হন।
মতামত দিন