সংসদ সদস্য আব্দুল বাতেনের মতবিনিময় সভায় বাধা ও নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পালস নিউজ বিডি : ঢাকা ১৬ আসনের সাংসদ সদস্য কর্নেল (অব:) আব্দুল বাতেন এর মতবিনিময় সভায় বাধা এবং দলীয় নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার বিকাল ৫ টায় মিরপুর এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মিরপুর-১৬ আসনের প্রচার বিভাগ।
বিক্ষোভ পূর্ব সমাবেশে জামাতের ৬ নং ওযার্ড কমিশনার প্রার্থী হাসানুল বান্না চপল বলেন, নেতা কর্মীদের উপর আক্রমণ করে জামাতের কোনো কর্মীকে নিষ্ক্রিয় করা যাবে না। কাউন্সিলর প্রার্থীকে হত্যা করে জামাতকে থামানো যাবেনা। বিএনপি'র সন্ত্রাসী বাহিনী দ্বারা জামাত কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানা তিনি।
পল্লবী দক্ষিন থানা সভাপতি আশরাফুল আলম বলেন, ঢাকা-১৬ আসনে কর্নেল (অব:) আব্দুল হক বাতেন নির্বাচিত হওয়ার কারনে তাকে সহ্য করতে না পেরে কর্মীদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে, যারা চাঁদাবাজ তারাই এ হামলা করছে বলে অভিযোগ করেন তিনি।
জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা-১৬ আসনের পরিচালক অধ্যক্ষ নাসির উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও কালচারকে পদদলিত করে বিএনপি'র লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী জামাতের উপর হামলা চালিয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, জামাত শিবিরের উপর হামলা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া দলটির অধপতনের জন্য করুনা হয় উল্লেখ করে তিনি আরো বলেন, এই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জনগণ প্রত্যাখ্যান করেছে, এলাকার সচেতন মহল এদেরকে প্রত্যাখ্যান করছে।
সমাবেশে সভাপতির বক্তৃতায় রূপনগর থানা আমির মো: আবু হানিফ বলেন, তুচ্ছ ঘটনার কারণে নেতাকর্মীদের উপর হামলা এটা মেনে নেয়া যায়না, সন্ত্রাসী করে রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় না, আমরা প্রতিহিংসার রাজনীতি চােই না, সহমর্মীতার রাজনীতি চাই। যারা এমপি’র প্রোগ্রামে আক্রমন করেছে তারা কোনো রাজনৈতিক মতাদর্শ লালন করে না।
আওয়ামীলীগ সবচেয়ে বর্বর দল, হামলা মামলা চালিয়ে তারাও টিকতে পারে নাই। আমরা ধৈর্য্য ধরতে জানি আন্দোলনও করতে জানি, অত এব সাবধান হয়ে যান।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি রূপনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরপুর ১১ তে গিয়ে শেষ হয়।
মতামত দিন