পালস নিউজ বিডি

ডট কম

Jun 20, 2026

ব্রেকিং
যারা জনগণের রায়কে সম্মান করে না, তারা কখনও গণতন্ত্রপপন্থি হতে পারে না: জামায়াত আমির রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ দেশের বাজারে সোনার দাম কমলো ভরিতে ২ হাজার ২১৬ টাকা জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫–১৭ চুক্তি : পররাষ্ট্র সচিব আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং “মাফিয়া পার্টি” সেনাবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : সেনা প্রধান মেসিই সর্বকালের সেরা: ব্রাজিলের রোনালদো ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ১৪ দফা সমঝোতা চুক্তি ফাঁস ইসলামী ব্যাংক: গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর একদিনে বিশ্বকাপে তিন তারকার গোল উৎসব খোলা বাজার থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনগণের কল্যাণে তৈরি বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না। বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া পাঁচ প্রকল্পে ৭ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছে একনেকে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ আ. লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহীদের জরুরি তলব করেছে বাংলাদেশ ব্যাংক গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্যই ছিল জিয়াউর রহমানের ইসলামী ব্যাংকের সামনে আজও গ্রাহকদের অবস্থান, সাত দাবিতে অনড় সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবািইয়ে গ্রেপ্তার বিশ্বকাপের মহোৎসবে কাল খেলা শুরু, উদ্বোধনীতে পারফর্ম করবেন শাকিরা ও কেটি পেরি প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার করবে সরকার: প্রধানমন্ত্রী রায়ের পর যে প্রতিক্রিয়া জানালেন তামিমার সাবেক স্বামী মির্জাপুরে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব? বিএসএফকে বিজিবির কড়া জবাব ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৩৯ ইপিআই টিকা ও যক্ষ্মা-এইডসের ওষুধ কিনতে ৪৬৩ কোটি টাকার অনুমোদন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেয়ারবাজার কেলেঙ্কারি: ১,৪৯৬ কোটি টাকা জরিমানা, সালমান-শিবলীসহ অনেকে শাস্তির মুখে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাবেন ১০ লাখ টাকা জনগণের সুবিধা-অসুবিধা মাথায় রেখে বাজেট প্রণয়ন করেছি: অর্থমন্ত্রী
রাজনীতি

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ

পালস নিউজ বিডি : রাজধানী মিরপুর ঢাকা-১৬ আসনের জামাতে ইসলামী  সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর সরকার দলীয় লোকদের হামলার ঘটনা ঘটেছে। মিরপুরের রূপনগরে ৬ নং ওয়ার্ডের ইসলামীয়া হাইস্কুলের সামনে  এ হামলার ঘটনা ঘটে। জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ওই হামলায় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ অন্তত ১০ থেকে ১৫ জন জামায়াত নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই হামলার ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্যা কর্নেল আব্দুল বাতেন।

হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ।

এদিকে স্থানীয় এমপির কর্মী-সমর্থকদের ওপর হামলার জামায়াতের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সহ ১০-১৫ জন জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। মিরপুর ৬নং বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা রয়েছে।

হামলার ঘটনা নিয়ে গতকাল শনিবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা-১৬ আসনের এমপি কর্ণেল আব্দুল বাতেন বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে পরাজিত প্রার্থীর নেতা কর্মীরা অব্যহত ভাবে হামলা করে যাচ্ছে আমার নেতা কর্মী ও সমর্থকদের ওপর।

তিনি বলেন, গত ৮ মার্চ সর্বপ্রথম হামলা হয় মল্লিকা হাউজিং মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করার সময় আমাকে এক ঘন্টা আটকিয়ে রাখা হয়, পুলিশ থাকা সত্ত্বেও আমার ওপর ডিম নিক্ষেপসহ বিভিন্ন ভাবে হয়রানি করা হয়।

শুক্রবার হামলা প্রসঙ্গে সংসদ সদস্য আরো বলেন, আমি পল্লবীর ৩নং ওয়ার্ডের একটি মসজিদে জুমার নামাজ পড়ি, সেখান থেকে আমার আসরের নামাজ পড়ার কথা ছিল ‘ট’ ব্লকের মসজিদে। আমি সেখানে যাওয়ার আগেই এই ঘটনা ঘটে। আমি যাওয়ার আগে আমার পিএসের মাধ্যমে স্থানীয় ওসিকে অবহিত করি ফোনে এবং লিখিত। কিন্তু ওসিকে দুপুরের আগে পাওয়া যায়নি। দুপুরের পর ওসির সঙ্গে কথা হয় এবং বিষয়টি জানানো হয়। তিনি আমাকে সেখানে না যাওয়ার জন্য অনুরোধ করেন, আমি সেই অনুরোধের প্রেক্ষিতে বড় কোন ঘটনা না ঘটুক সেইজন্য বিষয়টি এড়িয়ে চলি।

কিন্তু দেখা গেলো- আমার নেতাকর্মী ও সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করা হলো। সেখানে পুলিশ থাকা সত্ত্বেও কোন ধরনের সহযোগিতা করা হয়নি। সেই হামলায় নেতৃত্ব দিয়েছেন বিএনপি, ছাত্রদল, কৃষকদল, যুবদলের মহানগরী ও স্থানীয় প্রায় ৩০০-৪০০শত নেতা কর্মী। তার মধ্যে নেতৃত্ব দিয়েছেন মোস্তাফিজুর রহমান মন্টু, নূর সালাম, আলমগীরসহ নেতারা।

তিনি আরো বলেন, এই ঘটনার সম্পূর্ণ দায় রুপনগর থানা পুলিশের, তিনি কোনভাবে এই দায় এড়াতে পারেন না। এমপি বাতেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক সহমর্মিতা না থাকলে কোনভাবে এর থেকে উত্তরন সম্ভব নই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্লবী জোন পরিচালক নাসির উদ্দীন, রুপনগর থানা আমির আবু হানিফ, পল্লবী দক্ষিণ থানা আমির আশরাফুল আলম, পল্লবী উত্তর থানা আমির সাইফুল কাদের ও বিভিন্ন থানা সেক্রেটারিসহ অন্যন্য নেতার্কমী।

মহানগর উত্তর আমিরের প্রতিবাদ—

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শনিবার এক বিবৃতিতে বলেন, শুক্রবার ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন রূপনগর থানার সেকশন-৬ ‘ট ‘ব্লকে স্থানীয় মুসল্লিদের সঙ্গে এক মতবিনিময় সভার প্রস্তুতিকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ গঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহবান জানাচ্ছি।

তিনি বলেন, বিরোধী দলকে যৌক্তিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপির সরকার ভিন্নমতের ওপর দলন ও নিগ্রহের পথ বেছে নিয়েছে। তারা অতীতের ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দলের সভা-সমাবেশের ওপর হামলা ও সন্ত্রাস অব্যাহত রেখেছে। সে ধারাবাহিকতায় রূপনগরে অতর্কিত হামলা চালিয়ে ১০-১৫ জন নেতাকর্মীকে আহত করেছে। যা সরকারে ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক মানসিকতার পরিচয় বহন করেছে।

সেলিম উদ্দিন আরো বলেন, আমাদের সংবিধানে প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে সভা-সমাবেশ ও নিজের মত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান ক্ষমতাসীনরা জনগণের সে সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে দেশকে অশান্ত ও নৈরাজ্যকর পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে। যা কোন সভ্য সমাজে কাঙ্খিত ও গ্রহণযোগ্য নয়।

মতামত দিন