মার্স কন্সটেক লি: ও BiTSCOL এর মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত
পালস নিউজ বিডি : মার্সকন্সটেক লিমিটেড (এমসিএল) এবং BiTSCOL এর সাথে একটি “পার্টনারশীপ ফর রিয়েল এ্যাস্টেট ডিজিটাল ট্রান্সফরমেশন” শীর্ষক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) মার্সকন্সটেক লিমিটের ধানমন্ডি অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ চুক্তির ফলে BiTSCOL মার্সকন্সটেক লিমিটেডকে ডিজিটালাইজেশনের যাবতীয় সেবা প্রদান করবেন। যেমন : রিয়েল এ্যাস্টেট (ল্যান্ড) ইআরপি সল্যুশন ,সিআরএম, প্রোপাটি ম্যানেজম্যান্ট, এইচআর/পেরোল, এইআই চ্যাটবট ইত্যাদি।
এই চুক্তিতে স্বাক্ষর করেন, মার্সকন্সটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: আজিজুর রহমান এবং BiTSCOL এর সিইও বেলাল আহমেদ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমসিএল এর ভাইস চেয়ারম্যান মো: মোশারফ হোসেন ভূইঁয়া, এক্সিকিউটিভ ডিরেক্টর (ল্যান্ড) মো: মাহফুজ উল্লাহ, এক্সিকিউটিভ ডিরেক্টর সেলস এ্যান্ড মার্কেটিং শেখ নূরুন্নবী এবং উপদেষ্টা মো: আনিসুর রহমান।
মতামত দিন