পুলিশের পলাতক তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে
পালস নিউজ বিডি : পুলিশের পলাতক তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন র্যাব-১৪-এর (ময়মনসিংহ) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস
মতামত দিন