২০২৬ সালেরএসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
পালস নিউজ বিডি : চলতি বছর ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ সোমবার সকাল ১০ টায় একযোগে দেশের সকল শিক্ষা বোর্ডে প্রকাশ করা হয়েছে। পাশের হার ৬২.২৫।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। পাশাপাশি সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখার পদ্ধতি শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বফঁনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ এবং বফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ মাধ্যমে সংগ্রহ করতে হবে।
এসএমএস পদ্ধতি—
মোবাইলে এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফল দেখার পদ্ধতিতে ১৬২২২ (১৬২২২) নম্বরের পাশাপাশি নতুন আরেকটি নম্বর ১৬১৪০ (১৬১৪০) যুক্ত করা হয়েছে। মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস (ঝগঝ) পাঠিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা।
সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ঝঝঈ লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। (ঝঝঈ উযধ ১২৩৪৫৬ ২০২৬ ঝবহফ ঃড় ১৬১৪০)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।
মাদ্রাসার ফল যেভাবে—
মাদ্রাসা শিক্ষার্থীদের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো উধশযরষ
কারিগরির ফল যেভাবে—
এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে ঝঝঈ ইড়ধৎফ হধসব (ভরৎংঃ ৩ খবঃঃবৎং) জড়ষষ ণবধৎ টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: ঝঝঈ ঞঊঈ ১২৩৪৫৬ ২০২৬ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।
প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট দেখার পদ্ধতি—
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (ঊওওঘ) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
মতামত দিন