১৯ বেসরকারি কলেজ জাতীয়করণের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক :
দেশের বিভিন্ন জেলার ১৯টি কলেজ জাতীয়করণের প্রস্তাব পেয়েছে সরকার। এসব প্রতিষ্ঠান জাতীয়করণের প্রক্রিয়া এগিয়ে নিতে সম্ভাব্যতা যাচাইসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
কলেজগুলোর সরকারিকরণ কার্যক্রম কতদূর এগিয়েছে, তা জানিয়ে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এইসব কলেজের তথ্য যাচাই-বাচাই করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এ বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, কলেজগুলোকে জাতীয়করণের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে তথ্য পাঠানো হয়েছে। আমরা তা যাচাই-বাচাই করে দেখছি।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, বরিশাল; শহীদ জিয়া ডিগ্রী কলেজ; শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ, বরিশাল; আগ্রাবাদ মহিলা কলেজ, চট্টগ্রাম; সৈয়দ আবুল হোসেন কলেজ; মাদারীপুর; গোপালপুর ডিগ্রী কলেজ, নাটোর; আবদুল করিম মৃধা কলেজ, পটুয়াখালী; হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজ, সিরাজগঞ্জ; মহাস্তান মহীসওয়ার ডিগ্রি কলেজ, বগুড়া; নবকাম পল্লী কলেজ, ফরিদপুর; করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ, ভোলা; কাজী সালিমা হক মহিলা কলেজ, মাগুরা ও আমিনুর রহমান ডিগ্রী কলেজ, মাগুরা।
কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজ, বেড়া, পাবনা; ঈশ্বরদী মহিলা কলেজ, ঈশ্বরদী, পাবনা; সেলিম রেজা হাবিৰ ডিগ্রী/অনার্স কলেজ, সুজানগর, পাবনা; সুজানগর নিজাম উদ্দিন আসগর আলী ডিগ্রী কলেজ, সুজানগর, পাবনা; কালিয়াকৈর কলেজ, কালিয়াকৈর, গাজীপুর এবং আব্দুর রহমান ডিগ্রী কলেজ, নবপঠিত দক্ষিণ গফরগাঁও, ময়মনসিংহ।
মতামত দিন