স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা
পালস নিউজ বিডি : টানা বৃষ্টি বন্যা ও পাহাড় ধ্বসের কারনে চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলার স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা আগামী ২৭ জুলাই শুরু হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
এক্ষেত্রে অন্যান্য শিক্ষাবোর্ডের সঙ্গে মিল রেখে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই আপাতত পরীক্ষা দেবেন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের পরীক্ষার্থীরা। নিয়মিত পরীক্ষা শেষ হওয়ার পর তারা যে কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি, সেগুলোর নতুন সময়সূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
মতামত দিন