স্কুলের সময়সীমা এক শিফটে আনার পরিকল্পনা করছে সরকার : ববি হাজ্জাজ
পালস নিউজ বিডি : সরকার স্কুলের সময়সীমা এক শিফটে আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া ২০২৮-এর মধ্যে নতুন কারিকুলামে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করা হবে। প্রাথমিক শিক্ষার পরিবর্তনের সুফল ৫ বছর পর মিলবে বলেও জানান তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আগামী বছরের মধ্যে ‘মিড ডে মিলে কুকড মিলে’র একটি প্রজেক্ট সম্পন্ন করা হবে। এ ছাড়া পার্বত্য অঞ্চলের স্কুলগুলোতে শিগগিরই ‘মিড ডে মিল’ চালু করা হবে।
ববি হাজ্জাজ বলেন, নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অক্টোবরের মধ্যে শিক্ষকরা তাদের প্রপোজাল জমা দেবে, আগামী বছরের মধ্যে মন্ত্রণালয় থেকে শেষ হওয়ার আশা।
শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, ২০২৮ সালের মধ্যে সরকারি, বেসরকারি, ইবতেদায়ি, মাদরাসা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাইমারি শিক্ষাব্যবস্থার অধীনে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, স্কুলের সময়সীমা এক শিফটে আনার পরিকল্পনা করছে সরকার। ২০২৮-এর মধ্যে নতুন কারিকুলামে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করা হবে।
মতামত দিন