চলমান এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
পালস নিউজ বিডি : চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং নম্বর অনলাইনে বোর্ডে পাঠানোর সময়সীমা বাড়ানো হয়েছে।
শনিবার (৮ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
বিজ্ঞপ্তিতে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ আগস্ট রাত ১২টা পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং প্রাপ্ত নম্বর বোর্ডে পাঠানো যাবে।
বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়েছে, চলমান এইচএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং প্রাপ্ত নম্বর বোর্ডে পাঠানোর সময়সীমা আগামী ২২ আগস্ট রাত ১২টা পর্যন্ত বাড়ানো হলো।
এতে আরও বলা হয়, বর্ধিত সময়ের মধ্যেই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত দিন