স্পিকারের ভোলায় বিরোধী দলীয় নেতার বিশেষ দৃষ্ঠি
পালস নিউজ বিডি : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পায়নি। বিরোধীদলীয় নেতা ভোলার উন্নয়নের জন্য একাধিক প্রস্তাব করায় তাকে ধন্যবাদ জানান তিনি।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকারমন্ত্রীর এ বক্তব্যের প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ সব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্পিকারের আসনে বসায় ভোলার সমস্যাগুলো তুলে ধরতে পারছেন না। এর আগে বিরোধীদলীয় নেতা ভোলার উন্নয়নের জন্য একাধিক প্রস্তাব করেন, যার জন্য হাফিজ উদ্দিন আহমদ বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান।
এর আগে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ২০ কোটি টাকা মঞ্জুরি বরাদ্দ করেছেন
মন্ত্রী বলেন, এ বরাদ্দ সিটি করপোরশেনের আওতায় থাকা বিরোধীদলীয় সদস্যদের আসনের জন্য রাখা হয়নি। তবে পরবর্তীতে সেখানেও দেওয়া হবে বলে জানান তিনি।
পরে বিরোধী দলীয় আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন দাঁড়িয়ে কিছু বলতে চান। কিন্তু স্পিকার তাকে ফ্লোর দেননি। তখন মন্ত্রী বলেন, এটা জেলা পরিষদের পক্ষ থেকে সিটি করপোরেশনগুলোকে পরবর্তীতে দেওয়া হবে।
মতামত দিন