সিলেটে আবার আমাদের গাড়িতে হামলা করেছে বিএসপির সন্ত্রাসীরা : সারজিস
পালস নিউজ বিডি : জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ করে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে বিএনপির নেতা-কর্মীরা দফায় দফায় হামলার করেছেন বলে অভিযোগ করেছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
r
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পরপর দুটি পোস্টে এ অভিযোগ করেন তিনি। সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়।
দুপুর ২টা ৪২ মিনিটে দেওয়া প্রথম পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’
এরপর ৩টা ১৩ মিনিটে দেওয়া আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘দ্বিতীয় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচমাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?’
মতামত দিন