রহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ইঙ্গিত চীনের
পালস নিউজ বিডি : চীন বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করার পাশাপাশি রহিঙ্গা সংকট সমাধানেরও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, চীন ও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। দুই দেশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরও সম্প্রসারণের আশ্বাস দিয়েছে।
তিনি সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর উপলক্ষে ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
মতামত দিন