পালস নিউজ বিডি

ডট কম

Jun 15, 2026

ব্রেকিং
ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহীদের জরুরি তলব করেছে বাংলাদেশ ব্যাংক গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্যই ছিল জিয়াউর রহমানের ইসলামী ব্যাংকের সামনে আজও গ্রাহকদের অবস্থান, সাত দাবিতে অনড় সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবািইয়ে গ্রেপ্তার বিশ্বকাপের মহোৎসবে কাল খেলা শুরু, উদ্বোধনীতে পারফর্ম করবেন শাকিরা ও কেটি পেরি প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার করবে সরকার: প্রধানমন্ত্রী রায়ের পর যে প্রতিক্রিয়া জানালেন তামিমার সাবেক স্বামী মির্জাপুরে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব? বিএসএফকে বিজিবির কড়া জবাব ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৩৯ ইপিআই টিকা ও যক্ষ্মা-এইডসের ওষুধ কিনতে ৪৬৩ কোটি টাকার অনুমোদন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেয়ারবাজার কেলেঙ্কারি: ১,৪৯৬ কোটি টাকা জরিমানা, সালমান-শিবলীসহ অনেকে শাস্তির মুখে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাবেন ১০ লাখ টাকা জনগণের সুবিধা-অসুবিধা মাথায় রেখে বাজেট প্রণয়ন করেছি: অর্থমন্ত্রী
রাজনীতি

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাবেন ১০ লাখ টাকা

দেশের নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দিতে বিনা জামানতে ঋণ সুবিধা চালু রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় নতুন উদ্যোক্তারা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে তরুণদের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো সুদমুক্ত ঋণ কর্মসূচি নেই। তবে সহজ শর্তে ও তুলনামূলক কম সুদে ঋণ বিতরণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পুনরর্থায়ন তহবিল পরিচালনা করছে।

তিনি জানান, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প খাতের জন্য চালু থাকা ‘নতুন উদ্যোক্তা পুনরর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এই তহবিলের আওতায় নতুন উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন। এ ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ।

এ ছাড়া যেসব উদ্যোক্তা জামানত দিতে পারবেন, তারা সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ পাবেন বলেও জানান তিনি।

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল

স্টার্টআপ খাতে নতুন উদ্যোগকে উৎসাহ দিতে বাংলাদেশ ব্যাংক ‘স্টার্টআপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার আরেকটি পুনরর্থায়ন তহবিল গঠন করেছে বলে সংসদে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, এই তহবিল থেকে স্টার্টআপ উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ইক্যুইটি সহায়তার সুযোগও রাখা হয়েছে, যাতে উদ্ভাবনী ব্যবসা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগগুলো সহজে অর্থায়ন পেতে পারে।

সরকারের এ উদ্যোগ নতুন উদ্যোক্তা ও স্টার্টআপ খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন