জামায়াত বুঝতেই চান না মানুষ কি চায়, এজন্য ৮৫ বছর পর প্রথম বিরোধীদল : শেখ রবিউল আলম
পালস নিউজ বিডি : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার তো পরের কথা, বাংলাদেশ জামায়াতে ইসলামী বুঝতে চাননি মানুষ কী চায়, এই কারণে প্রথম বিরোধীদল হয়েছে ৮৫ বছর বয়সে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ধানমন্ডির ৩/এ-তে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, স্বাধীনতার সময় জামায়াত বুঝতে পারেনি, স্বাধীনতার পরও পারেনি। এরশাদের সময়ও কাকে সমর্থন দিতে হবে, সেটি তারা বুঝতে পারেনি। ওয়ান-ইলেভেন সরকারের পরও তারা বিষয়টি বুঝতে পারেনি। ২০২৪ সালে এসে কিছুটা বুঝলেও আবার খেই হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেন তিনি।
মতামত দিন