জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিল : জামায়াত আমির
পালস নিউজ বিডি ডেস্ক : রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এপি সেন্টারে রাতের আধারে ভাংচুর ও লুটপাট চালিয়ে পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’ ‘তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না। তারাই জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিল।’
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এমন মন্বব্য বরেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, ‘মধ্যরাতে রাজধানীর মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট চালানোর পর সেটি গুঁড়িয়ে দেয়।’
এবার ক্ষমতার গরমের আঁচ স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর পড়েছে মন্তব্য করে তিনি লেখেন, ‘রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী?’
এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয় জানিয়ে তিনি লেখেন, ‘তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না। তারাই জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিল।’
ডা. শফিকুর রহমান বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছে। অন্যদিকে চলছে এই খেলা। জামায়াত আমিরের প্রশ্ন, আর কত দিন এ ধরনের খেলা চলবে?
দুষ্কৃতিকারীদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। তিনি বলেন, তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে।
মতামত দিন