জনগণের সুবিধা-অসুবিধা মাথায় রেখে বাজেট প্রণয়ন করেছি: অর্থমন্ত্রী
দেশের প্রত্যেক নাগরিককে মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার আগে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সীমিত সম্পদের মধ্যেও দেশের প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে। কাউকে বাইরে রাখা হয়নি। মানুষের সুবিধা-অসুবিধা এবং জীবনযাত্রার মানের বিষয়গুলো গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।
মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যে বাজেটে সবার সুখ-দুঃখ বিবেচনায় নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মতামত দিন