টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় রাজধানীতে তীব্র যানজট
পালস নিউজ বিডি : টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিভিন্ন সড়ক পানিতে ডুবে যায়। ফলে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোঘান্তিতে পড়েছে নগরবাসী
রোববার (১২ জুলাই) সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে কাকলী, বনানী, চেয়ারম্যানবাড়ী ও খিলক্ষেত হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে এমন চিত্র দেখা গেছে। এছাড়া মহাখালী থেকে আগারগাঁও পর্যন্ত গাড়ীর দীর্ঘ লাইন দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, মহাখালী ও কাকলী মোড়ের ক
য়েকটি নিচু স্থানে পানি জমে রয়েছে। পানি এড়িয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করায় একটির পর একটি বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও যাত্রীদের বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।
য়েকটি নিচু স্থানে পানি জমে রয়েছে। পানি এড়িয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করায় একটির পর একটি বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও যাত্রীদের বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।বিজয় স্মরনী এবং জাহাঙ্গীর গেইটের মাঝামাজি জলাবদ্ধতা দেখা যায় এছাড়া সংসদ ভবনের দক্ষিন প্লাজায় এমপি হেষ্টেলের সামনে পানি ফুটপাতের উপরে উঠে যায়, ধানমন্ডি ২৭ নম্বরে পানি জমে যান চলাচল প্রতিবন্ধকতা তৈরি হয়।
মহাখালীতে নাইম নামে এক যাত্রী বলেন, আগারগাঁও থেকে সকাল সাড়ে আটটার সময় বৈইশাখী বাসে উঠেন উত্তরায় যাওয়ার জন্য মহাখালী আসতেই দুপুর ১২ টা বেড়ে যাওয়ায় তিনি বাস থেকে নেমে আবার আগারগঁও যাওয়ার জন্য আরেকটি বাসে উঠেন।
হেলাল উদ্দিন নামে গাজীপুর পরিবহণের এক যাত্রী বলেন, ‘বৃষ্টি হলেই এই সড়কের আসল চিত্র দেখা যায়। যানজটের সঙ্গে জলাবদ্ধতা যোগ হওয়ায় দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। এখন গাজীপুর পৌঁছাতে কটা বাজে আল্লাহ ভালো জানে।’
রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, আগারগাঁও ও শাহবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি চলছে। প্রতিটি বাস স্টপেজে যাত্রীদের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। গণপরিবহণগুলোতে আসন ফাঁকা থাকা তো দূরের কথা, দাঁড়িয়ে যাওয়ার জায়গাটুকু পাওয়ার জন্যও লড়াই করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।
যানবাহনের গতি ধীর হওয়ায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে কর্মস্থল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে সাধারণ মানুষের স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে।
মতামত দিন