জাসদ কার্যালয়ে আ.লীগের ‘গোপন বৈঠক’, আটক শতাধিক নেতাকর্মী
পালস নিউজ বিডি : রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে গোপন বৈঠকের সময় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের আটক করে।
পুলিশের দাবি, জাসদ কার্যালয়ে তারা গোপন বৈঠক করছিল।
তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন কিনা, তা যাচাই করা হচ্ছে।
তবে আটক ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা যায়নি। কোথাও অর্ধশতাধিক, আবার কোথাও শতাধিক ব্যক্তিকে আটকের কথা বলা হয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।
আটক ব্যক্তিদের পরিচয় যাচাই এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে।
মতামত দিন