৩৫ বছর পর অনুষ্ঠিত হলো রাষ্ট্রপতি নির্বাচন
নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩টা ৫৫ মিনিটে ভোটাধিকার প্রয়োগ শেষ করেন সংসদ সদস্যরা।
ভোট শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করে ফল ঘোষণা করবেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রাষ্ট্রপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী কর্ণেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)। দু'জন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট হয়েছিল। পরবর্তী সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন।
মতামত দিন