৫ আগষ্টের অর্জন একক কোনো ব্যাক্তি বা রাজনৈতিক দলের নয়
পালস নিউজ বিডি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগষ্টের অর্জন কোনো ব্যাক্তি বা একক কোনো রাজনৈতিক দলের অর্জন নয়, জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “যে কারণে এতো মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার।” “আইন অনুযায়ী অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে।”
প্রধানমন্ত্রী আরো বলেন, “বিচারের নামে যেন কারো প্রতি অবিচার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশ এগিয়ে নিতে চাই না।”
তিনি আরও বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন।” আর কোনো শক্তি যাতে দেশ গঠনের লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
মতামত দিন