১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
পালস নিউজ বিডি : একযোগে পদত্যাগ করেছেন ১৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)।
আজ (২৩ জুন) দুপুরে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে অ্যাটর্নি জেনারেল অফিস সূত্রে এ তথ্য জানা গেছে, পদত্যাগকারীরা সবাই জামায়াত সমর্থিত।
জানা গেছে, পদত্যাগকারীদের ১০জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সাতজন সহকারী অ্যাটর্নি জেনারেল।
৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল—ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।
১০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।
মতামত দিন