রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ
পালস নিউজ বিডি : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট ভোট গ্রহনের দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
ঘোষিত তফশিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ ২০ আগস্ট।
এর আগে জাতীয় সংসদ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশন (ইসি) সচিবালযয়ে পাঠানো হয়। কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় এই তালিকা সরবরাহ করে।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে।
এই নির্বাচন আয়োজনের লক্ষ্যে পরামর্শ করার জন্য গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করে ইসির প্রতিনিধি দল। সেদিন ইসিকে ভোটার তালিকা সরবরাহের অনুরোধ জানানো হয়।
মতামত দিন