মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। প্রধানমন্ত্রী
পালস নিউজ বিডি : মালয়েশিয়া ও চীন সফরে সাফল্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমাসন বলেছেন, দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। ‘আমি আমার অবস্থান থেকে আমার দেশ, আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে় কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি।
শনিবার (২৭ জুন) দুপুরে সংসদের বাজেট অধিবেশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে, বাংলাদেশের স্বার্থ দেখার জন্য। আমাদের শ্লোগান আছে-‘বাংলাদেশ ফার্স্ট’ বা সবার আগে বাংলাদেশ। এজন্য আমার সফরে দেশের স্বার্থ নিয়েই কথা বলেছি। এখানে কারো কোনো ব্যক্তিগত বিষয় নেই। তাই এই সফওে কোনো অর্জন হয়ে থাকলে তা দেশের অর্জন, দেশের মানুষের অর্জন।”
তিনি আরও বলেন, “যেহেতু সব সদস্য বিশেষ করে বিরোধীদলীয় নেতা দেশের মানুষের পক্ষে কাজ করার ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছেন, সেজন্য আমি তাকে এবং সব সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।”
এর আগে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গঠনের চার মাসের মাথায় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিত্ব করে মালয়েশিয়া ও চীন সফর করেছেন। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফরের ভিত্তি ছিল পারস্পরিক মর্যাদা, পারস্পরিক স্বার্থ, হস্তক্ষে না করা এবং কৌশলগত স্বায়ত্তশাসন।
বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ জুন মালয়েশিয়া যান। পর দিন মালয়েশিয়ার আনুষ্ঠানিকতা সেরে তিনি চীন সফরে যান। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সফরে চীনের সঙ্গে ১৭টি সমঝোতা এবং মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা ও দুটি দলিল বিনিময় করে বাংলাদেশ।
বিরোধী দলের নেতা শফিকুর রহমান প্রস্তাব সমর্থন করে বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়ন বিরোধী দল সরকারকে সহযোগিতা করবে। একই সঙ্গে বিদেশের সঙ্গে মৌলিক চুক্তি সংসদে আনার আহ্বান জানান তিনি।
মতামত দিন