মধ্যপ্রাচ্য চলমান সংকটের কারণে বাধ্য হয়ে তেলের দাম বাড়াতে হয়েছে: প্রতিমন্ত্রী
পালস নিউজ বিডি : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানান তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয়ে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে জ্বালানি বিভাগ জানিয়েছিল, দেশে আপাতত জ্বালানি তেলের সরবরাহ সংকটের আশঙ্কা নেই। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে দাম ও পরিবহন ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।
মতামত দিন