ভারতের দিল্লিতে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আটক
পালস নিউজ বিডি : ভারতের দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেআইনিভাবে জমায়েতের অভিযোগে আটক করা হয়েছে।
আনন্দবাজার ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউতে বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনরা।
দিল্লি পুলিশ এসে তাদের সরতে বলেন। ধর্না প্রত্যাহার করতে বলেন। কিন্তু তারপরও ধর্নায় বসে থাকেন মমতা ও তৃণমূলের বাকি সদস্যরা। এরপরই আটক করা হয় তাদের।
মতামত দিন