বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ
পালস নিউজ বিডি : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ২০ কোটি টাকা মঞ্জুরি বরাদ্দ করেছেন
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রী বলেন, এ বরাদ্দ সিটি করপোরশেনের আওতায় থাকা বিরোধীদলীয় সদস্যদের আসনের জন্য রাখা হয়নি। তবে পরবর্তীতে সেখানেও দেওয়া হবে বলে জানান তিনি।
পরে বিরোধী দলীয় আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন দাঁড়িয়ে কিছু বলতে চান। কিন্তু স্পিকার তাকে ফ্লোর দেননি। তখন মন্ত্রী বলেন, এটা জেলা পরিষদের পক্ষ থেকে সিটি করপোরেশনগুলোকে পরবর্তীতে দেওয়া হবে।
মতামত দিন