প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
পালস নিউজ বিডি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করার প্রত্যাশা জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি এ প্রত্যাশার কথা জানান। তিনি বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
এ ছাড়া বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।
চিঠিতে ট্রাম্প আরও উল্লেখ করেন, বোয়িং কেনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া মনোযোগের বিষয়টি তিনি ভুলবেন না।
মতামত দিন