১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি
নিজস্ব প্রতিবেদক :
স্বামী মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টার প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর, ডা. দীপু মনির পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদনটি করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।
একইদিন দুপুরে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে দীপু মনির আইনজীবী ও পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে জেলা প্রশাসনের অনুমোদনের ভিত্তিতে তাকে প্যারোলে মুক্তির সিদ্ধান্ত দেওয়া হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।
তিনি জানান, আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তার চারদিনের মুক্তির আবেদন করা হয়েছিল।
এর আগে সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মতামত দিন