শহীদ জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক মেজর মোজাফফর আটক
পালস নিউজ বিডি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ । মেজর মোজাফফর হোসেন ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। বুধবার রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে।
জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তার হাতে নিহত হন। পরবর্তীতে এই হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পলাতক থাকা অবস্থায় দীর্ঘ সাড়ে চার দশক পর মোজাফফর হোসেনকে আটক করা হয়।
মতামত দিন