যাত্রীদের নির্বিঘ্নে চলাচলে মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস নেওয়া হচ্ছে পূর্বাচলে
পালস নিউজ বিডি : মহাখালী টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ ও গ্যাপের গাড়িগুলো ধাপে ধাপে পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তিনি জানান, ইতিমধ্যে নির্ধারিতসংখ্যক বাস সরিয়ে নেওয়া হয়েছে। অবশিষ্ট বাসগুলোও পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ এ অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আরও বলেন, এ অভিযানের মূল উদ্দেশ্য হলো টার্মিনাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা। পূর্বাচলের অস্থায়ী ডিপোতে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। সব বাসমালিক ও চালকের সহযোগিতা কামনা করছি।
মতামত দিন