মুক্তি যুদ্ধেরমত জুলাই নিয়ে যেন কেউ ব্যবসা করতে না পারে : তথ্যমন্ত্রী
পালস নিউজ বিডি : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন ‘জুলাই নিয়ে যেন কেউ ব্যবসা করতে না পারে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় তথ্য ভবনে এক প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ‘জুলাই নিয়ে যেন কেউ ব্যবসা করতে না পারে। জুলাইয়ের চেতনার উৎস বিন্দু হলো স্বাধীনতা।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের সমাজে যখনই অন্যায় এসে জনগণকে শোষণ করে, রক্তাক্ত করেছে তখনই স্বাধীনতার উজ্জ্বল চেতনা অনির্বাণ হয়ে ওঠে সমাজ।
মতামত দিন