প্রশাসনে বড় রদবদল, উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক :
বড় ধরনের রদবদল আনা হয়েছে প্রশাসনে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও মিশনে কর্মরত মোট ২৭৭ কর্মকর্তাকে একযোগে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
এর মধ্যে একটি প্রজ্ঞাপনে বিদেশে বাংলাদেশি দূতাবাস ও মিশনে কর্মরত ১৫ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর প্রজ্ঞাপনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে কর্মরত ২৬২ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মতামত দিন