পালস নিউজ বিডি

ডট কম

Jun 15, 2026

ব্রেকিং
ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহীদের জরুরি তলব করেছে বাংলাদেশ ব্যাংক গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্যই ছিল জিয়াউর রহমানের ইসলামী ব্যাংকের সামনে আজও গ্রাহকদের অবস্থান, সাত দাবিতে অনড় সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবািইয়ে গ্রেপ্তার বিশ্বকাপের মহোৎসবে কাল খেলা শুরু, উদ্বোধনীতে পারফর্ম করবেন শাকিরা ও কেটি পেরি প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার করবে সরকার: প্রধানমন্ত্রী রায়ের পর যে প্রতিক্রিয়া জানালেন তামিমার সাবেক স্বামী মির্জাপুরে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব? বিএসএফকে বিজিবির কড়া জবাব ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৩৯ ইপিআই টিকা ও যক্ষ্মা-এইডসের ওষুধ কিনতে ৪৬৩ কোটি টাকার অনুমোদন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেয়ারবাজার কেলেঙ্কারি: ১,৪৯৬ কোটি টাকা জরিমানা, সালমান-শিবলীসহ অনেকে শাস্তির মুখে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাবেন ১০ লাখ টাকা জনগণের সুবিধা-অসুবিধা মাথায় রেখে বাজেট প্রণয়ন করেছি: অর্থমন্ত্রী
জাতীয়

প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১০ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।

বিকাল তিনটায় শুরু হওয়া জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করছেন।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, সম্প্রতি আপনি জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তাসহ জনস্বার্থে অনেকগুলো নির্দেশনা প্রদান করেছেন। জনস্বার্থে আপনার এই নির্দেশনাগুলো কী কী?

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ও কমিশনারদের বেশ কয়েকটি নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণপূর্বক প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত বাস্তবসম্মত ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নিয়োগ, বদলি ও পদায়নে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণ করতে হবে। প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংস্করমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সেবা প্রদান ব্যবস্থাকে সময়োপযোগী, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে হবে। আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকারি সেবা প্রদান হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছ রাখতে কঠোর তদারকি নিশ্চিত করতে হবে।

মতামত দিন