পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই : নেপালের ইসি
পালস নিউজ বিডি : বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পোস্টাল ভোটিং শুরু করতে চায় নেপাল। প্রবাসী যারা জাতীয় জিডিপিতে অবদান রাখে নির্বাচনে তাদের অন্তর্ভুক্ত করতে চাই বলে জানান নেপালের নির্বাচন কমিশনার ড. রাজীব সুব্বা।
বুধবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নেপালের নির্বাচন কমিশনার ড. রাজীব সুব্বা।
তিনি বলেন, আমরা পোস্টাল ভোটিং শুরু করতে চাই আমাদের দেশে। প্রবাসী যারা জাতীয় জিডিপিতে অবদান রাখে তাদের অন্তর্ভুক্ত করতে চাই নির্বাচনে।
বাংলাদেশের জন্যও কাজটা কঠিন ছিল। তবে তারা সফলভাবে কাজটা করেছে। আমরাও বিবেচনা করছি কোন পদ্ধতিতে এগোনো যায়।
রাজীব সুব্বা বলেন, বাংলাদেশের থেকে কারিগরি সহায়তা পেলে আমরা সম্মানিত বোধ করব।
আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে ভোটার সচেতনতা। ২০ থেকে ৪০ মিলিয়ন প্রবাসী ভোটার আছে নেপালে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনসহ অন্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে ড. রাজীব সুব্বার নেতৃত্বাধীন ছয় সদস্যের প্রতিনিধি দল।
মতামত দিন