দাম বৃদ্ধি না করলে অনির্দিষ্টকালের জন্য সিএনজি পাম্প বন্ধের হুঁশিয়ারি
পালস নিউজ বিডি : সিএনজি গ্যাসের দাম বাড়ানোর দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩০ জুলাই দিনব্যাপী ও ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি পাম্প বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওনার্স অ্যাসোসিয়েশন।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে পাম্প বন্ধের এ ঘোষণা দেন।
সংবাদ সমোমলনে তারা সিএনজি গ্যাসের দাম ৮ টাকা থেকে ১৩.৯৬ টাকায় বৃদ্ধির দাবি জানায়।
মতামত দিন