এমপি নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামাতের চিঠি
পালস নিউজ বিডি : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করার পর আজ ২৩ জুলাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্তা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনকে (ইসি চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী । এর আগে গতকালই দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জামায়াত।
জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় সংসদের স্পিকার বরাবর পৃথক চিঠি পাঠিয়েছে দলটি। চিঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষর করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে সাংগঠনিক তদন্ত করা হয়। তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জামায়াত জানায়, গত ২২ জুলাই বুধবার বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চিঠিতে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি স্পিকার ও নির্বাচন কমিশনের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হয়েছে।
মতামত দিন