পালস নিউজ বিডি

ডট কম

Jun 16, 2026

ব্রেকিং
পাঁচ প্রকল্পে ৭ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছে একনেকে একনেকে ৭ হাজার কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন চাপাতির কোপে ওসি–এসআই আহত, এ্যাকশনে পুলিশ সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ আ. লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহীদের জরুরি তলব করেছে বাংলাদেশ ব্যাংক গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্যই ছিল জিয়াউর রহমানের ইসলামী ব্যাংকের সামনে আজও গ্রাহকদের অবস্থান, সাত দাবিতে অনড় সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবািইয়ে গ্রেপ্তার বিশ্বকাপের মহোৎসবে কাল খেলা শুরু, উদ্বোধনীতে পারফর্ম করবেন শাকিরা ও কেটি পেরি প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার করবে সরকার: প্রধানমন্ত্রী রায়ের পর যে প্রতিক্রিয়া জানালেন তামিমার সাবেক স্বামী মির্জাপুরে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব? বিএসএফকে বিজিবির কড়া জবাব ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৩৯ ইপিআই টিকা ও যক্ষ্মা-এইডসের ওষুধ কিনতে ৪৬৩ কোটি টাকার অনুমোদন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেয়ারবাজার কেলেঙ্কারি: ১,৪৯৬ কোটি টাকা জরিমানা, সালমান-শিবলীসহ অনেকে শাস্তির মুখে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাবেন ১০ লাখ টাকা জনগণের সুবিধা-অসুবিধা মাথায় রেখে বাজেট প্রণয়ন করেছি: অর্থমন্ত্রী
জাতীয়

আ. লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

পালস নিউজ বিডি: বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না, আগেও যায়নি,। আমার দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছি ।

অর্থাৎ আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি এবং ভবিষ্যতেও একসঙ্গে যাবে না।

মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, ততবারই দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা তুলনামূলকভাবে বেশি নিশ্চিত ছিল।’

একই সাথে গণমাধ্যমের অভ্যন্তরীণ সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, গণমাধ্যমের মালিকপক্ষ অনেক ক্ষেত্রে সংবাদকর্মীদের ওপর অন্যায় ও বৈষম্যমূলক আচরণ করছে, যা অনভিপ্রেত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গণমাধ্যমের সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘গণমাধ্যম কমিশন গঠন ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই যৌথ আলোচনা সভায় বিএফইউজে ও ডিইউজে-এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতামত দিন