আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং “মাফিয়া পার্টি”
আজ শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা নিয়ে সরকারে কোন হুমকি নেই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের কর্মকাণ্ড যেন না ঘটে, সে বিষয়ে প্রসাশনকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
মোহম্মদপুর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর এলাকা অনেক বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে আনা হবে। এখানকার অপরাধীদের পর্যায়ক্রমে নির্মূল করা হবে।
কোন ঘটনার অপরাধীই অধরা নেই উল্লেখ করে তিনি বলেন, মোহাম্মদপুরে এক মহিলার ছিনতাইয়ের ঘটনায় পাঁচঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, আগের যেকোনো সরকারের তুলনায় আমরা যে গতিতে কাজ করছি, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্ব সেটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হয়েছে।
অনুষ্ঠানে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজের প্রশংসা করে বলেন, তাদের দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হচ্ছে।
মতামত দিন