মালয়েশিয়ায় সহকর্মীদেরমধ্যে মারামারি: ৩ বাংলাদেশি নিহত
পালস নিউজ বিডি ডেস্ক : মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যকার সহিংস সংঘর্ষে তিন বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) বিকেলে তামান লিঙ্গির একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনার পর পর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৪০ বছর বয়সি এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।
নেগ্রি সেম্বিলান রাজ্যের পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ঘটনাটি জানতে পারে পুলিশ। খবর পেয়েই লিঙ্গি থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে সুয়া মাঙ্গিস এস্টেট থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তিনজনের শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানায়নি মালয়েশীয় পুলিশ। আহত বাংলাদেশি বর্তমানে রেম্বাউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মতামত দিন