খামেনির জানাজার সংবাদ সংগ্রহে ৬০০ বিদেশি সাংবাদিক
পালস নিউজ বিডি : যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধি সংবাদ সংগ্রহ করবেন বলে জানিয়েছেন ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি । আগামী ৪ থেকে ৯ জুলাই জানাজা ও দাফন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
বুধবার সাংবাদিকদের সাথে জানাজার জন্য তার মন্ত্রণালয়ের ব্যাপক প্রস্তুতির বিষয়ে কথা বলার সময় সালেহি প্রস্তুতির বিষয়ে এসব তথ্য জানান। যার মধ্যে এই অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত চলচ্চিত্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, ‘দেশীয় গণমাধ্যমের পাশাপাশি বিদেশি প্রায় ৬০০ জন সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধি এই দাফন অনুষ্ঠান কভার করবেন।’
সালেহি আরো বলেন, ‘আয়াতুল্লাহ খামেনির জানাজা শুধুমাত্র জাতির পক্ষ থেকে তাদের নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনই নয়, বরং এটি জাতীয় শক্তি, সামাজিক সংহতি ও শত্রুদের মোকাবিলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতার প্রদর্শন।’ সূত্র: প্রেস টিভি
মতামত দিন