মার্স কন্সটেক লিঃ এর ৮ দিনব্যাপী “শরৎকালীন আবাসন মেলা-২০২৬” উদ্বোধন
পালস নিউজ বিডি : মার্স কন্সটেক লিঃ এর আবাসন প্রকল্প মুক্তধারা গ্রীন পার্কের আয়োজনে ৮ দিন ব্যাপী শরৎকালীন আবাসন মেলা-২০২৬, ধানমন্ডির কেবি স্কয়ার (লেভেল-৮), কোম্পানির কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ সেপ্টেম্বর বুধবার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আজিজুর রহমান ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো: মোশারফ হোসেন ভূইঁয়া, এক্সিকিউটিভ ডিরেক্টর সেলস এ্যান্ড মার্কেটিং শেখ নূরুন্নবী, এক্সিকিউটিভ ডিরেক্টর (ল্যান্ড) মো: মাহফুজ উল্লাহ, এবং উপদেষ্টা মো: আনিসুর রহমান, উপদেষ্টা দিদারুল আলম, জেনারেল ম্যানেজার মো. সাইফুদ্দিন মাহমুদ বাপ্পি এবং ঊর্ধ্বতন কর্মকর্মকর্তা বৃন্দ। পরিশেষে মহান আল্লাহর দরবারে মোনাজাত করে মেলার সফলতা কামনা করা হয়।
মতামত দিন