বস্ত্র ও পোশাক রফতানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক
পাালস নিউজ বিডি: দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক খাতে রফতানি বাড়াতে নগদ সহয়তার হার দেড় শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। এ সহায়তা পেতে রফতানিকারকদের দেশীয় উৎস থেকে সুতা ও কাপড় সংগ্রহের প্রমাণপত্র দাখিল করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারে জানানো হয়, রফতানিমুখী দেশীয় বস্ত্রখাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে প্রদত্ত নগদ সহায়তা বাড়ানো হয়েছে।

তবে এ সুবিধা পেতে রফতানিকারকদের কিছু শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ বা সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সদস্য রফতানিকারকদের দেশীয় উৎস থেকে সুতা ও কাপড় সংগ্রহের প্রমাণপত্র দাখিল করতে হবে।
বর্ধিত এই নগদ সহায়তা চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ স্থানীয় কাঁচামাল ব্যবহারে উৎসাহিত করবে। একই সঙ্গে, বৈশ্বিক প্রতিযোগিতায় রফতানি খাতকে আরও শক্তিশালী করবে।
মতামত দিন