পূবালী ব্যাংকের এটিএম বুথে কারসাজি নাকি কারিগরি ত্রুটি, বাংলাদেশ ব্যাংকে ভূক্তভোগির অভিযোগ
পালস নিউজ বিডি : এটিএম বুথ থেকে নগদ টাকা না পেলেও ব্যাংক হিসাব থেকে ১৫ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংকের কাছে লিখিত আবেদন করেছেন পূবালী ব্যাংকের এক গ্রাহক। এর জন্য দ্বারে দ্বারে ঘুরেও সুরাহা না মেলায় বাধ্য হয়ে বাংলাদেশ ব্যাংকরে দ্বারস্থ হন ভূক্তভোগী গ্রাহক। তবে এটি কারসাজি নাকি কারিগড়ি ত্রুটি সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
আবেদনপত্রে থাকা তথ্য অনুযায়ী, আবেদনকারী হাসান আল মামুন মিরপুরের একজন বাসিন্দা। তিনি মার্কেন্টাইল ব্যাংকের একটি হিসাবের গ্রাহক।
অভিযোগপত্রে ভুক্তভোগী গ্রাহক হাসান আল মামুন উল্লেখ করেন, গত ১৩ জুন রাত ৯টা ৩০ মিনিট থেকে ১০টার মধ্যে রাজধানীর শেওরাপাড়া এলাকায় পূবালী ব্যাংকের একটি এটিএম বুথ থেকে ১৫ হাজার টাকা উত্তোলনের চেষ্টা করেন। তবে বুথ থেকে কোনো নগদ অর্থ বের না হলেও তার মার্কেন্টাইল ব্যাংকের হিসাব থেকে পুরো টাকা ডেবিট হয়ে যায়।
ঘটনার পরপরই তিনি ব্যাংকের কাস্টমার কেয়ারে অভিযোগ করেন। পরে মার্কেন্টাইল ব্যাংকের মোহাখালী শাখা এবং পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত পাননি বলে অভিযোগপত্রে উল্লেখ করেন।
ভুক্তভোগীর অভিযোগ, প্রয়োজনীয় সব তথ্য ও অভিযোগ জমা দেওয়ার পরও কোনো কার্যকর সমাধান দেয়নি দুই ব্যাংক। ফলে সমাধান না পাওয়ায় তিনি বাংলাদেশ ব্যাংকের কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের পরিচালকের কাছে লিখিত আবেদন করেন।
আবেদনে তিনি তার হিসাব থেকে কেটে নেওয়া ১৫ হাজার টাকা দ্রুত ফেরত দেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এসব বিষয়ে জানতে পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) মোহাম্মদ আলীকে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এজন্য তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে নগদ টাকা না পেলেও ব্যাংক হিসাব থেকে ১৫ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংকের কাছে লিখিত আবেদন করেছেন এক গ্রাহক। এর জন্য দ্বারে দ্বারে ঘুরেও মেলেটি সুরাহা। বাধ্য হয়ে বাংলাদেশ ব্যাংকরে দ্বারস্থহন ভূক্তভোগী গ্রাহক। তবে এটি কারসাজি নাকি কারিগড়ি ত্রুটি সেটিও নিশ্চিত হওয় যায়নি।

মতামত দিন