জুলাই মাসে ১১ দিনে রেমিটেন্স এসেছে ১১৫৪ মিলিয়ন ডলার
পালস নিউজ বিডি : চলতি বছরের জুলাই মাসের প্রথম ১১ দিনে প্রবাসীদেও পাঠানো অর্থ তথা রেমিট্যান্স এসেছে ১১৫৪ মিলিয়ন ডলার। সেই হিসেবে প্রতিদিন গড়ে প্রায় ১০৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
রবিবার (১২ জুলাই) বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে ১০৩৪ মিলিয়ন ডলার। সেই হিসেবে ২০২৫ সালের তুলনায় চলতি বছরের একই সময়ে ২০ মিলিয়ন ডলার রেমিট্যান্স বেশি এসেছে।
আরিফ হোসেন খান জানান, চলতি জুলাই মাসের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত এই তিন দিনে ১৯১ মিলিয়ন ডলার প্রবাসী আয় এসছে।
মতামত দিন