জামায়াত আমীরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক আগামীকাল বুধবার
পালস নিউজ বিডি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচ্যারার এন্ড এক্সপোর্টর্স এসোসিয়েশন (বিজিএমইএ) নেতৃবৃন্দের বৈঠক আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হবে।
রাজধানীর ২৯ মিন্টো রোডের সরকারি বাসভবনে বৈঠক হবে। বৈঠক শেষে রাত ৯টায় সাংবাদিকদের ব্রিফিং করা হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক পত্রে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।
মতামত দিন