এখীভূত পাঁচ ব্যাংকের প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
পালস নিউজ বিডি : পাঁচটি ব্যাংক একীভূত করে করা সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহার করা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানান।
তিনি বলেন, “একীভূত পাঁচ ব্যাংকের প্রশাসক প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি আলোচনার মধ্যে রয়েছে।”
তিনি আরও বলেন, “যেহেতু সম্মিলিত ইসলামী ব্যাংকে একজন এমডি নিয়োগ দেয়া হয়েছে সেহেতু এখানে প্রশাসকের কোনো প্রয়োজন আছে কিনা তা কিছুদিন পর বুঝা যাবে।”
একীভূত ব্যাংকগুলো হলো- এসআইবিএল, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও এক্সিম ব্যাংক।
মতামত দিন