এখন থেকে বেসিক ব্যাংকে পাওয়া যাবে পেমেন্ট গেটওয়ের সুবিধা
পালস নিউজ বিডি : এখন থেকে বেসিক ব্যাংক পিএলসি মাধ্যমেও পাওয়া যাবে পেমেন্ট গেটওয়ে সুবিধা, যা আগে শুধু মাত্র রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি’র মাধ্যমে পাওয়া যেতো। বেসিক ব্যাংকের মআধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ফি বা চার্জ, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশনের কিস্তি, চালান ফি ইত্যাদি পরিশোধ করতে পারবেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বেসিক ব্যাংক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক. এবং বেসিক ব্যাংক. এর মধ্যে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বেসিক ব্যাংক. সোনালী ব্যাংকের নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’তে যুক্ত হয়েছে। ফলে এখন থেকে বেসিক ব্যাংকের মাধ্যমে ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে যেকোনো ব্যক্তি সহজেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ফি/চার্জ, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশনের কিস্তি, চালান ফি ইত্যাদি পরিশোধ করতে পারবেন।
গত ২৩ জুন ২০২৬, মঙ্গলবার, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান এবং সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মোঃ শওকত আলী খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় অনুষ্ঠানে বেসিক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবু মোঃ মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, এফসিএ, এফসিএমএ, সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক আকলিমা ইসলাম, বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক সুমিত রঞ্জন নাথসহ দুই ব্যাংকের সংশিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন
মতামত দিন