ইসলামী ব্যাংক: গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
পালস ন্সিউজ বিডি : ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নর একমত পোষণ করেছেন বলে জানিয়েছেন ফোরামের আহ্বায়ক নুর উন নবী ।
আজ বুধবার সকালে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশ ব্যাংকে এ বৈঠক এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে ফোরামের সদস্যসচিব মোতাছিম বিল্লাহের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক নুর উন নবী জানান, সচেতন গ্রাহক ফোরামের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন গভর্নর। তিনি বলেন, গতকাল মঙ্গলবার ইসলামী ব্যাংকের ভুক্তভোগী শেয়ারহোল্ডার ও গ্রাহকদের পক্ষে সাত দফা দাবিতে গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়ার পর তিনি বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখে গ্রাহক ফোরামের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক বলেন, ‘ইসলামী ব্যাংকে এমন কোনো ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া যাবে না, যিনি আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত কিংবা নৈতিকভাবে কোনো অভিযোগ থাকতে পারবে না। একই সঙ্গে যাদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করা হবে, তারাও নৈতিক ও আদর্শিক এবং দলনিরপেক্ষ হতে হবে।’
নুর উন নবী আরও বলেন, সাত দফা দাবি মেনে নিয়ে ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন হলে সচেতন গ্রাহক ফোরাম সারা দেশে গ্রাহকদের মধ্যে ইতিবাচক বার্তা পৌছে দেবে, যা ব্যাংকের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা রাখবে।
মতামত দিন