ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলপদে ২৬৫ জনকে নিয়োগ
পালস নিউজ বিডি : সুপ্রিম কোর্টে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে ২৬৫ জন আইনজীবীকে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ৮৬ জন আইনজীবীক্রে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছে।
আজ (৩০ জুলাই) বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আগের সব নিয়োগ বাতিল করা হয়েছে।
মতামত দিন